টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন
আপনার পেজের সুরক্ষার প্রথম ধাপ হলো আইডিতে 2FA চালু রাখা। এর ফলে পাসওয়ার্ড হ্যাক হলেও কেউ আপনার আইডিতে লগইন করতে পারবে না।
ফিশিং লিংক থেকে সাবধান
ফেসবুক থেকে মেসেজ এসেছে বলে অনেক সময় স্ক্যামাররা লিংক পাঠায়। কখনো কোনো লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দেবেন না। ফেসবুক কখনো মেসেঞ্জারে লিংক পাঠিয়ে পাসওয়ার্ড চায় না।
বিজনেস ম্যানেজার সিকিউরিটি
পেজটিকে একটি ভেরিফাইড বিজনেস ম্যানেজারে (BM) যুক্ত রাখুন। এতে পেজ হ্যাক হলেও খুব সহজেই রিকভার করা সম্ভব হয়।